অারো একটি স্বাধীনতা যুদ্ধের জন্য

মাগো,,,,
তারা আজ করছে বিচার,
৭১ এর সকল আচারের,
পাক-হানাদার গোল্লায় যাক,
তাদের দোসররা শাস্তি পাক,
এই হলো আজ তাদের মূলমন্ত্র।
খুন, ধর্ষন, জ্বালাও, পোড়াঁও লুটতরাজ, সব কিছুরই আজ বিচার হবে।
তারা আজ এই কথাই বলে বেড়াচ্ছে।

মাগো,
স্বাধীনতার ৪০ বছর পর আজ বিচার হচ্ছে,
স্বাক্ষী হচ্ছে,
জেরা হচ্ছে,
রায হচ্ছে,
ফাসিঁ হচ্ছে।

মাগো,
গতকাল, হে গতকালইতো!!
ওই যে, পাশের বাড়ির এক মেয়েকে,
ছা্ত্র নামের কিছু লীগেরা,
দিনের পর দিন আটকে রেখে,
তার ইজ্জত নষ্ট করেছে,
তাদের নামে মামলা করতে গেলে,
পুলিশ মামলা নেই না।

মাগো,
গুন্ডা গুলো আজ আবার এসে বলে গেছে,
তাদের নামে মামলা দিলে,
ওই বাড়ির ছোট মেয়ের ইজ্জতও নাকি, তারা নষ্ট করে ছাড়বে।

মাগো,
ওই মেযেটা, আজ সন্ধ্যায়,
হুম, যার ইজ্জত ওই পিশাস গুলো খুবলে-খুবলে নষ্ট করেছে,
সেই মেয়েটা,
ঠিক সূর্যটা যখন ডুবি-ডুবি করে বিদায় নিচ্ছিলো,
ঠিক তখনই,
বাসার ফ্যানের সাথে, দড়িঁ বেধেঁ,
আর্তহত্যা করেছে।

মাগো,
ওরা আজ উল্লাসে নেচে বেড়াছে
৪০ বছর আগের বিচার নিয়ে,
মাগো, আজকের ঘটে যাওয়া,
এই ধর্ষন, এই খুন, এই অবিচারের,
বিচার হবে কবে?

মাগো,
এই বিচারের জন্য কি আমাদের আরো,
৪০টা বছর অপেক্ষায় থাকতে হবে?
আমাদের কি করতে হবে অরো একটি স্বাধীনতা যুদ্ধ?
এই গুম, খুন, ধর্ষনের বিচার পাওয়ার জন্য?

আজ তাই,
নিজ দেশে পরাধীন থেকে ধুকে ধুকে মরার চেয়ে,
মাথা উচু করে,
রক্ত বিলি দিয়ে,
আরো একটি যুদ্ধের সূচনার প্রহর গুনছি,

মাগো। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Order VI Rule 16 CPC: Striking Out Pleadings in Bangladesh (and the Subcontinent)

চট্টগ্রামে খোলা ড্রেন ও খাল: অব্যবস্থাপনার দায়ে ১৫টি প্রাণহানি

দেশে-দেশে গণ-অভ্যুত্থান এবং বাংলাদেশের প্রেক্ষাপটে বৈষম্যবিরোধী বিপ্লব