দেশে-দেশে গণ-অভ্যুত্থান এবং বাংলাদেশের প্রেক্ষাপটে বৈষম্যবিরোধী বিপ্লব
ভূমিকা গণ - অভ্যুত্থান মানবজাতির ইতিহাসে এক অনন্য সামাজিক ঘটনাবলী , যা সামাজিক , রাজনৈতিক এবং অর্থনৈতিক অবিচারের বিরুদ্ধে জনগণের সম্মিলিত প্রতিরোধের প্রতিচ্ছবি। ইতিহাসের প্রতিটি মাইলফলক যেখানে নির্যাতিত মানুষেরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে , সেখানে গণ - অভ্যুত্থান একটি সুস্পষ্ট চিহ্ন রেখে গেছে। ফরাসি বিপ্লব থেকে শুরু করে আরব বসন্ত পর্যন্ত এবং বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে বৈষম্যবিরোধী ২০২৪ সালের বিপ্লব — প্রতিটি ঘটনা জনগণের অধিকার আদায়ের সংগ্রামে অবিচ্ছেদ্য মাইলফলক। এই প্রবন্ধে দেশে - বিদেশে সংঘটিত উল্লেখযোগ্য গণ - অভ্যুত্থানগুলোর একটি তুলনামূলক বিশ্লেষণ করা হবে এবং বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনের বৈশিষ্ট্য বিশদভাবে আলোচনা করা হবে । গণ - অভ্যুত্থান : সংজ্ঞা , বৈশিষ্ট্য ও কার্যপ্রক্রিয়া গণ - অভ্যুত্থান বলতে বোঝায় এমন একটি গণ - আন্দোলন , যেখানে বৃহত্তর জনগণ , বিচ্ছিন্নভাবে নয় বরং সমন্বিত প্রয়াসে , শাসকগোষ্ঠীর বিরুদ্ধে সংঘবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলে। প্রথমিক পর্যায়ে কিছু নির্দিষ্ট শ্রেণ...