পোস্টগুলি

ফেব্রুয়ারি, ২০১৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

দুঃখ দিবস

আজ তোমার বয়ছে চোখের পানি,   আজ দুঃখ-ব্যাথায় ধুমরে-মুছরে পড়ে আছো হে তুমি, যন্ত্রনায় কাতর,  ব্যাথাতুর হৃদয়, তোমার ওজনকে শতগুণ বাড়িয়ে দিয়েছে। আজ হচ্ছে মনে, চরম অসহায় আপনে, হৃদয় মাঝে কল-কল রবে, বয়ে চলা, রক্তনদী, প্রতি মুহুর্ত, প্রতিক্ষণ, তোমায় দিয়ে যাচ্ছে কষ্ট। সে দিন বেশী দূরে নই, সেই সময় শুধু মা্ত্র অপেক্ষমান, যখন, ভালবাসায় মিশিয়ে, আনন্দে ভাঁসিয়ে, শুধু হেসে যাবে তুমি, তখন থাকবে না, কোন দুঃখ-ব্যাথা-ব্যার্থতা তোমার মিষ্টি হাসিটুকু থামানোর জন্য সেই সময়।

পেট্রোল বোমা

পুড়ঁছে মানুষ, মরছে মানুষ, যন্ত্রনায় কাতঁরাচ্ছে মানুষ, তবুও, দেশের কর্তাদের নেই কোন কোন হুঁশ। হাসিনা কহে, মানুষ মারছে খালেদা, জবাবে, হাসিঁয়া কহে খালেদা, আমরা এর সাথে কোন ভাবেই জড়িত নহে। আমরা, সাধারন জনগন, মরছি পুড়েঁ সারাক্ষন, বাচাঁর উপায় খুঁজতে গিয়ে, কয়লা হয়ে ফিরছি ঘরে। তাই মিলিয়ন ডলার প্রশ্ন এখন, পেট্রোল বোমা মারছে কোন জন? ডি.জি.এফ.আই. নইতো কি???