মাগো,,,, তারা আজ করছে বিচার, ৭১ এর সকল আচারের, পাক-হানাদার গোল্লায় যাক, তাদের দোসররা শাস্তি পাক, এই হলো আজ তাদের মূলমন্ত্র। খুন, ধর্ষন, জ্বালাও, পোড়াঁও লুটতরাজ, সব কিছুরই আজ বিচার হবে। তারা আজ এই কথাই বলে বেড়াচ্ছে। মাগো, স্বাধীনতার ৪০ বছর পর আজ বিচার হচ্ছে, স্বাক্ষী হচ্ছে, জেরা হচ্ছে, রায হচ্ছে, ফাসিঁ হচ্ছে। মাগো, গতকাল, হে গতকালইতো!! ওই যে, পাশের বাড়ির এক মেয়েকে, ছা্ত্র নামের কিছু লীগেরা, দিনের পর দিন আটকে রেখে, তার ইজ্জত নষ্ট করেছে, তাদের নামে মামলা করতে গেলে, পুলিশ মামলা নেই না। মাগো, গুন্ডা গুলো আজ আবার এসে বলে গেছে, তাদের নামে মামলা দিলে, ওই বাড়ির ছোট মেয়ের ইজ্জতও নাকি, তারা নষ্ট করে ছাড়বে। মাগো, ওই মেযেটা, আজ সন্ধ্যায়, হুম, যার ইজ্জত ওই পিশাস গুলো খুবলে-খুবলে নষ্ট করেছে, সেই মেয়েটা, ঠিক সূর্যটা যখন ডুবি-ডুবি করে বিদায় নিচ্ছিলো, ঠিক তখনই, বাসার ফ্যানের সাথে, দড়িঁ বেধেঁ, আর্তহত্যা করেছে। মাগো, ওরা আজ উল্লাসে নেচে বেড়াছে ৪০ বছর আগের বিচার নিয়ে, মাগো, আজকের ঘটে যাওয়া, এই ধর্ষন, এই খুন, এই অবিচার...