মানবাধিকার দিবস : ফেরিওয়ালা
আজ বিশ্ব মানবাধিকার দিবস,
শীতের এই সকালে,
লাল টিপ কপালে,
সুন্দরী ললণারা,
বিকি-কিনি করছে মানবাধিকার,
সুলভ মূল্যে।
আজ মানবাধিকার পড়ছে ঝড়ে,
বক্তাদের আর্তচিৎকারে,
তাদের মুখ-নির্গত লালা থেকে,
কখনো বা মায়াকান্না হয়ে।
আজ মানবাধিকার
শব্দটি বলতে গিয়ে,
রাষ্ট্রের অর্থগুলো,
আর্শিবাদ হয়ে ঝড়ে পড়ছে,
হাজারো স্বার্থবাদির পকেটে।
আজ মানবাধিকার দিবসের,
কর্মসূচি গুলো বাস্থবায়নে,
ডঃ মিজানের বিশ্রামহীন সময় দিতে
হচ্ছে পাড়ি।
আজ ঠিক,
এই দিনে, এই সময়ে,
অনেকের কাছে,
মানবাধিকার ফাঁসির দড়িঁ হয়ে ঝুলে
আছে,
বন্দি হয়ে আছে মানবাধিকার জেল নামক পিঞ্জিরায়,
রক্ত হয়ে পড়ছে ঝড়ে,
হায়েনার বুলেটের আঘাতে মানবাধিকার।
তাই,
শুধু ধিক্কার,
শুধুই ধিক্কার,
মানবাধিকারের এই সব স্বার্থবাজ.
ফেরিওয়ালাদের।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন