“বাবা, আমাকে রেখে চলে যাচ্ছ?”
মসজিদে যাওয়ার সময় মেয়ে আমার,
পেছন থেকে ডাক দিয়ে বলে, “বাবা, আমাকে রেখে চলে যাচ্ছ?”হৃদয় আমার হাহাকার করে ওঠে, বলে ওঠে—
একদিন তুমিও, সাজ্জাদ, ছেড়ে চলে যাবে;
পেছনে রেখে যাবে সবাইকে, সবকিছুকে।
মসজিদে যাওয়ার সময় মেয়ে আমার,
পেছন থেকে ডাক দিয়ে বলে, “বাবা, আমাকে রেখে চলে যাচ্ছ?”
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন